× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার-আবুল কালাম আজাদ

চট্টগ্রাম থেকে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে যশোর পুলিশ

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
৩ জনকে আটক করেছে যশোর পুলিশ

যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বায়োজিদ বোস্তামি এলাকা থেকে ৩জনকে আটক করেছে যশোর পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আজ দুপুর ১২টায় যশোর কোতোয়ালি থানা পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃতরা হলো খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার শুকুর আলী (২৮), পাবনার সাঁথিয়ার নুরদহ এলাকার মহিউদ্দিন শেখ (২২) ও চট্টগ্রামের পতেঙ্গালী এলাকার শাকিল হোসেন (৫০)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গত কয়েকদিন ধরে অনলাইন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত নেমে তারা প্রতারণার সাথে জড়িত একটি গ্রুপকে সনাক্ত করেন। এই গ্রুপটি যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রির নামে প্রতারণা করে আসছিলো।
তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পণ্য সরবরাহ করত না। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকেলে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানা এলাকা থেকে ৩জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল ফোন, ২০টি সিম, তিনটি কম্পিউটারসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের ব্যবহৃত ব্যাংক একাউন্টগুলো স্থগিত করার উদ্যোগ নেয়া হয়েছে। একইসাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..