চট্টগ্রামে পায়ে বেধে ইয়াবা চালান, নারীসহ আটক ৪

শোভন দত্ত, চট্টগ্রামঃ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড থেকে ৪৭০০ ইয়াবা সহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর চট্টগ্রাম। এরমধ্যে দুইজন নারীও রয়েছে বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চারজনের মধ্যে দুই নারী হলেন ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)। এছাড়া গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালোকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে গোপালগঞ্জ যাবার পরিকল্পনা করেছিলো তারা।

আনোয়ারা বেগম এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করেছি। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।