মহিউদ্দিন চৌধুরীকে দেখতে স্কয়ার হাসপাতালে নাসির

শোভন দত্ত, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
গতকাল রোববার রাত সাড়ে ৯টায় হাসপাতালে গিয়ে আধা ঘন্টা অবস্থান করেন নাছির। তিনি মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
গত ১১ই নভেম্বর রাতে হঠাৎ অসুস্থবোধ করলে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
শারীরিক অবস্থার উন্নতি হলে আওয়ামী লীগের এই নেতাকে পুনরায় দেশে এনে স্কয়ার হাসপাতালে রাখা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।