যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মারুফ মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

 বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মারুফ বুইকারা গ্রামের মোসলেম মোল্লার ছেলে।

খুলনায় র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের ধরতে বুইকারা গ্রামে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জনের মাদক ব্যবসায়ীর দলটি গুলি করতে শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী মারুফকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।