অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করেন শাকিব!

বিনোদন ডেস্কঃ বিয়ের আট বছর পর জানাজানি হয় বিয়ে করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তখনই দুজনের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয়নি দুজনের। এবার তাদের সেই টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে গেল।
আজ সোমবার দুপুরে অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন শাকিব খান। এর মাধ্যমে শেষ হলো ঢাকাই চলচ্চিত্রের এই জুটির নয় বছরের দাম্পত্য সম্পর্ক।
শাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র জানা যায়, অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করে রেখেছিলেন শাকিব খান। তিন দিন আগে সেই চিঠি এক আত্মীয়ের মারফতে অপুর কাছে পাঠানো হয়।
শাকিব এখন ভারতে আছেন পরবর্তী সিনেমার শুটিং-এর কাজে। তার আত্মীয়ও চিঠি পাঠিয়ে ভারতে চলে গেছেন।
কেন এ বিচ্ছেদ? এ ব্যাপারে সূত্রটি জানায়, মূলত অপুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই নাকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে। বেশ কিছু কারণে অপুর ওপর নাখোশ শাকিব। তার অনুমতি ব্যতিরেকেই নাকি অপু সব ধরনের কাজ করছেন। যে কাজগুলো শাকিব খানের বিরুদ্ধে যাচ্ছে। মিডিয়ায় শাকিবের শত্রু যারা তাদের সঙ্গেই অপুর ওঠবস। বিভিন্ন টকশো কিংবা আড্ডায় শাকিবকে অন্য নায়িকাদের সঙ্গে জড়িয়ে হেয় করে কথা বলাসহ আরও অনেক কারণে অপুর ওপর বিরক্ত শাকিব।
প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব অপুর বিয়ে হয়। বিষয়টি তারা দীর্ঘ আট বছর গোপন রেখেছিলেন। অবশেষে চলতি বছর ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলে সন্তানসহ লাইভে এসে বিয়ের বিষয়টি ফাঁস করে দেন অপু বিশ্বাস। তারপর থেকেই তাদের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।