চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মাসুদ পারভেজঃ চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ ইলিয়াছকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ডবলমুরিং সার্কেল পরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।