চট্টগ্রামের জুয়েল বাঁচতে চায়

জুয়েল দাশ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মধ্যম নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।বর্তমানে তার বয়স ২২ বছর। ছোট বেলা থেকে সে অত্যন্ত মেধাবী ছাত্র, সে বর্তমানে চট্টগ্রাম শহরে অবস্থিত সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে BBA ৪র্থ বর্ষের ছাত্র। হঠাৎ তার শারিরীক অসুস্থতা দেখা দিলে তাকে গত ০৪/০৮/২০১৮ ইং তারিখে চট্টগ্রামস্ত সার্জিস্কোপ হসপিটাল ইউনিট- ২ এ ভর্তি করানো হয়,কিন্তু দুঃখের বিষয় ডাক্তারি পরীক্ষায় তার দুইটি কিডনি নষ্ট ধরা পড়ে। এখন তাকে বাচাঁতে হলে অতি শীঘ্রই অন্তত A+ একটি কিডনি অতীব প্রয়োজন। তাই কোনো সহৃদয়বান ব্যাক্তি বা কিডনি সংযুক্ত কোনো প্রতিষ্ঠান যদি স্ব- ইচ্ছায় অন্তত একটি কিডনি দান করেন তাহলে বাচঁতে পারে একটি মেধাবী প্রাণ। সে এখন ICU তে ভর্তি আছে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই যদি কেউ অার্থিকভাবে সাহায্যে করতে চান তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।আপনাদের একটু সাহায্য ও সহানুভূতিতে হয়ত সে আবার নতুন করে তার জীবন ফিরে পেতে পারে।।।

যোগাযোগের ঠিকানাঃ চট্টগ্রাম সার্জিস্কোপ ইউনিট-২।
ভর্তি রেজিস্টার নাম্বারঃ ২৫৫১/১৮
যোগাযোগ নাম্বারঃ০১৮৬১২৮০৫৬৭( বিকাশ নাম্বার) ,,০১৮১৪৯৯০৮২১(বিকাশ নাম্বর)
০১৮২৫০৪১৩৩০
ইউনিয়ন ব্যাংক একাউন্ট নাম্বারঃ ০৫৭১১১০০২১৬৯৫(মনি দাশ)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।