× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক আজ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানেও শোক পালন করা হচ্ছে।

গত বুধবার রাত পৌনে ১১টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৬৭ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এখনও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

রোববার দিনের কার্যক্রমের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি উপস্থাপন করে বলেন, চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই ঘটনায় যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এরপর শোক প্রস্তাবটি সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে  গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..