× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘোষনা ছাড়া আকিজ বিড়ি কারখানা বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:যশোর নাভারণে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বৃহৎ আকিজ বিড়ি ফ্যাক্টরির ১০টি বিড়ি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। রোববার সকালে নাভারণ ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পর পরই শত শত শ্রমিক ফ্যাক্টরি খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

পরে ফ্যাক্টরির সামনে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাছের গুড়ি ফেলে কর্মকর্তাদের অবরোধ করে রাখে।জানা যায়, নাভারণ ফ্যাক্টরিসহ রংপুর, পাবনা, বাগেরহাট, কুষ্টিয়ার ১০টি আকিজ বিড়ি ফ্যাক্টরি একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নাভারণ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা ফজলুর রহমান বলেন, হঠাৎ করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোস দেখা দিয়েছে। সহসাই ফ্যাক্টরি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর যে কোনো পরিস্থিতির দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাভারণ ফ্যাক্টরি ম্যানেজার সোহেল হোসেন বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারার কারণেই ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..