× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধি:শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন শার্শার প্রাক্তন সংসদ সদস্য মরহুম তবিবুর রহমান সরদারকে স্মরণ করে বলেছেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে এলাকায় আওয়ামীলীগের বীজ বপন করেছিলেন তিনি ।

আজ মরহুম তবিবুর রহমান সরদারের সেই আওয়ামীলীগ অনেক গোছানো শক্তিশালী সুসংগটিত সংগঠন। রবিবার বিকালে বাগআঁচড়া ইউনিয়নের মেম্বর পদ প্রার্থীদের মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ আফিল উদ্দীন আরও বলেন বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ছে। এই উন্নয়নের ধার অব্যাহত রাখতে হলে তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেম্বর ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..