২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চি˝ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার এ হামলা হত্যাকান্ড পরিচালিত হয়েছিল।’ বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ বুধবার তথ্যমন্ত্রণালয়ের অফিসে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।
তিনি আরো বলেন, ২০০৪ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তবে প্রাণ হারায় দলের ২৪ জন নেতাকর্মী। ‘এই ঘৃণ্য হত্যাকান্ডের বিচারের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।





