× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় জাওয়াদ:হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
ঘূর্ণিঝড় জাওয়াদ:হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে ঘূর্ণিঝড় জাওয়াদে সৃষ্ট পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমাণ হাজার হাজার যাত্রী।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সব নৌযানকে তীরবর্তী এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে উপকূলীয় এলাকায় ৩নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় সোমবার সকাল ৬টা থেকে মানুষের জানমাল রক্ষায় হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে অবস্থানে থাকতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..