× Banner
সর্বশেষ
এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান

ডেস্ক

৮৮ কিলোমিটার গতিতে আগাচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
সারাদেশে শীতের তীব্রতা

শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৬-এ এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ঘূর্ণিঝড়টি আজ (২৮ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর (পুন.) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বর্তমানে এই ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..