× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ঘুমানোর সময় বাম পাশে ফিরে ঘুমানো ভাল

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক : জানেন কী, বামদিকে কাত করে ঘুমানোর অনেক উপকারিতা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। জেনে নিন, বামদিকে কাত করে ঘুমোনোর অভ্যাস করলে কী কী স্বাস্থ্য উপকারিতা হতে পারে আপনার।

বড় রোগের হাত থেকে বাঁচায়: বামদিকে কাত হয়ে শুলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যেতে সুবিধা হয়। এর ফলে বড় রোগের হাত থেকে শরীর রক্ষা পায়।

কিডনি লিভার ভালো কাজ করে: কিডনি ও লিভার এই দুটি অঙ্গ শরীরের মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করে। বাম দিকে কাত হয়ে শুয়ে থাকলে শরীর থেকে বেশি করে টক্সিন বের করে শুরু করে কিডনি ও লিভার।

হজম ক্ষমতা বাড়ায়: বাম দিকে কাত হয়ে থাকলে পাকস্থলী ও অগ্ন্যাশয় স্বাভাবিকভাবে ঝুলে থাকে। ফলে খাবার হজম হতে সময় কম লাগে। পাকস্থলী খানিক ঝুলে থাকায় খাবার তাতে গিয়ে হজম হতে বেশি সুবিধা হয়। মাঝে মাঝে অগ্ন্যাশয় থেকে এনজাইম বেরিয়ে এসে খাবার হজম করতে অনুঘটকের কাজ করে।

পেট পরিষ্কার রাখে: পাকস্থলী খানিক ঝুলে থাকলে মাধ্যাকর্ষণের ফলে ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদান্ত্রে খাবার যেতে সুবিধা হয়। এছাড়াও শরীরের বর্জ্য সকালে বেরিয়ে যেতেও সাহায্য করে বাম দিকে শোওয়া।

হার্টকে বেশি সচল রাখে: বাম দিকে কাত হয়ে শুলে হার্টের ওপরে রক্ত চলাচলের চাপ কম পড়ে। একইসঙ্গে হৃদপিণ্ডে রক্ত চলাচলের পরিমাণও বেড়ে যায়।

অ্যাসিডিটি বুক জ্বালা কমায়: বামদিকে কাত করে শুলে গ্যাসট্রিক অ্যাসিডের তৈরি হওয়া কমে যায় ও একইসঙ্গে তা ওপরে উঠে বুকে ধাক্কা মারতে পারে না। ফলে বুক জ্বালাও হয় না।

সকালের ক্লান্তি কমায়: বামদিকে কাত হয়ে শুলে লিভার ও গল ব্লাডারের পজিশন ঠিক থাকে। এর ফলে হজমের উন্নতি হয় ও সকালে ওঠার সময়ে আমাদের যে ক্লান্তি থাকে তা অনেকটা কেটে যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট


এ ক্যটাগরির আরো খবর..