গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ ৫ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত রাত ও সোমবার সকালে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের থানা পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালায়।

এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত উপজেলার ঘিঘাটি গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহাগ (৩২) শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৬) খয়েরতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাজ্জাদুর রহমান (২৩) দুলালমুন্দিয়া গ্রামের মৃত আবুল মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২) বাকুলিয়া গ্রামের শফি মিয়ার ছেলে শাহীন হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।