× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

গ্রাম থেকে মানুষের শহরে আসার প্রবণতা কমাতে হবে: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

দেশের তৃণমূল পর্যন্ত উন্নয়নের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। উন্নয়নের ছোঁয়াটা যেন তৃণমূল পর্যন্ত দৃশ্যমান হয়। এ জন্য আপনারা কাজ করবেন। গ্রাম থেকে শহরে আসার প্রবণতা যেন মানুষের কমে, সে ব্যবস্থা নিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঁচদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  শেখ হাসিনা বলেন, গত এক দশকে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে বিশ্ব তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আপনাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে।
দেশ ও জনগণের উন্নয়নের জন্য এসব দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আমরা নির্মাণ করতে চাই। চেষ্টা করলে যে দেশের উন্নয়ন করা যায়, তা দশ বছরে আমরা প্রমাণ করেছি।


এ ক্যটাগরির আরো খবর..