গ্যাস বিক্রির অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় আসে -প্রধানমন্ত্রী

গ্যাস বিক্রির অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় আসে -প্রধানমন্ত্রী

গ্যাস বিক্রির অঙ্গীকার করে বিএনপি সরকার ক্ষমতায় আসে। আওয়ামী লীগের দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার কোনো লোভ নেই। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন আন্দোলন করছে? দলটি কি পাগল আর শিশু পেয়েছে কি না? সে প্রশ্নের উত্তর আগে দিতে হবে।

তিনি বলেন, বিএনপি তখন সুযোগ থাকার পরও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।
জাতির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?
বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।

তিনি বলেন, ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চাইতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।