যশোরে গায়ে আগুন ধরিয়ে গ্যারেজ মিস্ত্রির আত্মহত্যা

যশোর প্রতিনিধি:  যশোরের মণিরামপুর উপজেলায় আগুনে দগ্ধ হয়ে স্বপন সাহা (৩৫) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মণিরামপুর শহরের উত্তরমাথায় এ ঘটনা ঘটে। বাজারের রনোজিৎ ডাক্তারের ঘরের সামনে তার মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।
স্বপন পৌরশহরের শাহা পাড়ার নিমাই শাহার ছেলে। তিনি নিজেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার রাতে স্বপন নিজের গ্যারেজে কাজ করছিল। একপর্যায়ে গ্যারেজের পিছনে গিয়ে সে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আগুনে স্বপনের পুরো দেহ ঝলসে গেছে। আত্মহত্যার উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে জানতে পেরে সীমাবদ্ধতার কারণে আমরা তাকে উদ্ধার করিনি। পরে মণিরামপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, স্বপনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।