× Banner
সর্বশেষ
বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে নানা আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
কালীগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা

কালীগঞ্জে জগন্নাথদেবের ১৩ তম রথযাত্রা মহোৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে একটি র‌্যালী শহরের কলেজপাড়া মন্দির থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

কলেজপাড়া সর্বজনিন মন্দির কমিটির আযোজনে রথযাত্রা উপস্থিত ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ১৩ তম রথযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ কলেজপাড়া সার্বজনিন দূর্গ মন্দির। প্রতি বছর আষঢ়ে শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এই উপলক্ষে শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের কলেজপাড়া সার্বজনিন মন্দির কমিটির পক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শত শত সব বয়সের নারী পুরুষ জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নেন।

রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্তর এসে শেষ হয়। পরে মন্দিরে আলোচনা সভা, ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। কলেজ পাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানারর্জী, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিনো বন্ধ, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদেরে সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারী, কলেজপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের সহ-সভাপতি গৌতম বসু প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..