× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী মকছেদ আলী বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষভাবে ও উৎসব মুখর পরিবেশে রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস নৌকা প্রতিকে ১২১২৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুর রহমান মন্টু নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ৮১১২।

অপরদিকে বিএনপির প্রার্থী আতিয়ার রহমান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৩৯৬৬ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান লাল কম্পিউটার প্রতিকে পেয়েছেন ২১১ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতিকে পেয়েছেন ১২৬৬ ভোট। পৌরসভা ১৯ টি কেন্দ্রে ১২০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মকছেদ আলী  বিশ্বাস ১২১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..