গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আটক

গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আটক

বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা রাজু আহম্মেদ হারুনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার টরকী বন্দরের বাসা থেকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটককৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন বাসায় তল্লাশী চালিয়ে কিছুই পায়নি। তার বিরুদ্ধে কোন মামলাও নেই। এরপরও তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সাহাবুদ্দিন জানান, আটককৃতকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।