× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে ৫দিনের লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল ঐতিহ্যবাহী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে ৫দিন ব্যাপী নানা কর্মসুচি আয়োজন করা হয়েছে।

একতা লোকনাথ সংঘের আয়োজনে প্রথম দিন মঙ্গলবার রাতে লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় খ্যাতিমান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ^াস, কুষ্টিয়া লালন একাডেমির ও মাদারীপুর এবং বরিশাল জেলার বিভিন্ন শিল্পী সংগীত, নৃত্য পরিবেশন করে।

মেদাকুল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান, আগামি ৭ জুন শনিবার দুপুরে মহোৎসব ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হবে। উৎসবে অসংখ্য ভক্তবৃন্দসহ সব র্ধমের লোকের সমাগম ঘটে।

উৎসব উপলক্ষে এক কিলোমিটার সমান পুকুর ও তার আশপাশের এলাকা সাজানো হয়েছে আধুনিক আলোকসজ্জায়। দলে দলে ভক্তবৃন্দ আসেন লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসবে। উপজেলার মেদাকুল গ্রামে উৎসবমুখর পরিবেশে হয়ে উঠে লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে। উৎসবকে ঘিরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান, পুরনো এই উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে করা সম্ভব হয়।


এ ক্যটাগরির আরো খবর..