× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় দুই চালক নিহত

ACP
হালনাগাদ: শনিবার, ২৫ জুন, ২০২২
সড়ক দূর্ঘটনায় দুই চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক দূর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার রাত এগারটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে নছিমনের মূখোমূখি সংষর্ষ হয়।

এতে নছিমনের চালক খোকন সিকদার (৩০)ঘটনাস্থলেই নিহত হয়। নিহত খোকন গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের খলিল সিকদারের ছেলে। এ ঘটনায় তুহিন নামের এক নছিমনের যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

আহত তুহিন ডাসার উপজেলার পূর্ব খান্দানী গ্রামের বাসিন্দা। অপরদিকে শনিবার দুপুর বারোটার দিকে মহাসড়কের সানুহার এলাকায় যাত্রীবাহি তরি পরিবহন ও কাভার্ডভ্যানের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক সহ দুইজন আহত হয়।

আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবেদ আলী (৪২) কে মৃত বলে ঘোষনা করেন। নিহত কাভার্ডভ্যান চালক আবেদ আলী রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত মোজাম উদ্দিনের ছেলে। তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পৃথক দূর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..