× Banner
সর্বশেষ
ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে স্কুলছাত্রীকে যৌণ হয়রানির অভিযোগে মামলা দায়ের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Child-sexual-abuse.jpg

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) যৌণ হয়রানি করার অভিযোগে বখাটে জিশান হাওলাদার (২২)সহ ৩ যুবককে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ ধানডোবা গ্রামের ওই ছাত্রীর মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই কে.এম আব্দুল হক জানান, উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে জিশান হাওলাদার (২২) স্কুলে আসা যাওয়ার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) প্রায়ই উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জিশানের আত্মীয় স্বজনদের জানালে তারা কর্নপাত করেননি। বান্ধবীদের সঙ্গে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথিমধ্যে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের সেকান্দার তালুকদারের মুরগীর ফার্মের কাছে পাকা রাস্তায় পৌঁছে। এ সময় বখাটে জিশান হাওলাদার ও তার ২ সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে দাঁড়ায়। তখন বখাটে জিশান ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে যৌণ কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওই ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় জিশান।

এ সময় বখাটেদের ভয়ে ওই ছাত্রীর সঙ্গে থাকা বান্ধবীরা প্রতিবাদ করতে সাহস পায়নি। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে বখাটে জিশান হাওলাদারের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২ সহযোগীকে আসামি করে বুধবার দিবাগত রাতে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআাই আব্দুল হক জানান।


এ ক্যটাগরির আরো খবর..