জাতীয়তাবাদী বাস্তহারা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা মতিঝিল মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান টিপু (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
বুধবার বাদ যোহর মতিঝিল পীরজঙ্গি জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
একইদিন বাদ এশা বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামে মরহুমের নিজবাড়ীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশটায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বিএনপি নেতার মৃত্যুতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।





