× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে বাসের চাপায় মোটর সাইকেল চালক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
লক্ষ্মীপুরে ব্যবসায়ী নিহত

বরিশালের গৌরনদীতে বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী ১টি বাসের চাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভ‚রঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন বরিশাল জেলার হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মহানগরী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৩৩৮৪) বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বেপরোয়া গতিতে গৌরনদীর ভ‚রঘাটা এলাকা অতিক্রম করছিল। এ বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে (ঢাকা মেট্রো ল-৬৪-২১১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রিফাত হোসেন (৩৮) নিহত ও আরোহী মো. আমানউল্লাহ্ (৩১) গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত মোটর সাইকেল আরোহী মো. আমানউল্লাহ্কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..