× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

গৌরনদীতে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gournadi-Photo-5.jpg

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী: মহামারী করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গৌরনদীতে মহামরাী করোনাভাইরাসের টিকা প্রয়োগের আগ্রহ মানুষের মাঝে দিন দিন বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহন করতে আসা লোকজনের লম্ভা লাইন দেখে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকা গ্রহন করছেন।

এ ছাড়া গত ২৪ ঘন্টার নতুন করে দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনার দ্বিতীয় ঢেউএ এ যাবত এক জনের মৃত্যুসহ ১১ জন আক্রান্ত হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, তার সহধর্মীনি, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, মাহিলাড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ ফোরকান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ বিশিষ্টজনরা দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল পর্যন্ত টিকা গ্রহনের জন্য মোট নিবন্ধন করেছেন ১০ হাজার ৪ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ৬ হাজার ২১৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৯৬৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..