× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে

গোল করে শিরোপা জিতে জানালেন বিদায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাব লিলে থেকে ৩২ মিলিয়ন পাউন্ডে এক তরুণ নাম লেখান চেলসিতে। ইংলিশ দলটির হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। দিনের পর দিন নিজেকে বিশ্ব সেরাদের একজনে পরিণত করার পাশাপাশি ব্লুজদের প্রধান তারকা হিসেবে পরিচয় পেয়েছেন। স্ট্যামফোর্ড ব্রিজের দীর্ঘ সাত বছরের যাত্রা শেষ হলো এইডেন হ্যাজার্ডের। দলকে ইউরোপা লিগের শিরোপা দিয়ে বিদায় জানিয়েছেন বেলজিয়ান এই তারকা।

বুধবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল চেলসি।

নিজেদের ঘর থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরে লন্ডন ডার্বিতে ব্লুজদের কাছে ৪-১ গোলে হারতে হয়েছে গার্নারদের।

এই ম্যাচটিই ছিল হ্যাজার্ডের চেলসি ক্যারিয়ারের শেষ ম্যাচ। এদিন দলের জন্য দুটি গোলও করেছেন বেলজিয়াম জাতীয় দলের অধিনায়ক।

এদিন প্রথমার্ধে কোনো গোলই হয়নি। চেলসির হয়ে প্রথম গোলটি করেন ফ্রেঞ্চ স্টাইকার ওলিভিয়ের জিরুড। ৬০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় চেলসি। এবার গোল তুলে নেন স্প্যানিশ ফরোয়ার্ড পেডরো।

পাঁচ মিনিট পর পেনাল্টি পেলে নীল বাহীনির হয়ে গোল তুলে নেন বিদায়ী খেলোয়াড় হ্যাজার্ড।

যদিও ৬৯তম মিনিটে আর্সেনালের হয়ে একটি গোল তুলে নেন নাইজেরিয়ান তারকা অ্যালেক্স আইওবি।

তবে ৭৪তম মিনিটে ম্যাচের ও চেলসিকে ক্যারিয়ারের শেষ গোলটি উপহার দেন ২৯ বছর বয়সী হ্যাজার্ড। এই গোলটি ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগীতায় হ্যাজার্ডের ২১তম।

ম্যাচের ৯০তম মিনিটে এসে ইতিলিয়ান ফেরোয়ার্ড ডিভিডে জাপ্পাকস্তার সঙ্গে বদলি হয়ে ভক্তদের ফ্লাইং কিস দিয়ে বিদায় জানান হ্যাজার্ড।

চেলসির জার্সিতে ৩৫১ ম্যাচে মোট ১১০ গোল করেছেন এই বেলজিয়ান। করিয়েছেন ৯২টি গোল। দুটি করে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ, একটি করে লিগ কাপ ও এফ এ কাপের শিরোপা রয়েছে তার নামের সঙ্গে।

গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে হ্যাজার্ডকে। ৩ জুন আনুষ্ঠানিক ঘোষণাও দিতে চলেছে স্প্যানিশ ঐতিহ্যবাহী ক্লাবটি। এমনটাই দাবি করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।


এ ক্যটাগরির আরো খবর..