গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ৩ টি ডিপার্টমেন্টাল স্টোর, ৩ টি রেস্টুরেন্ট, ১ টি ফার্মেসী, ৩ টি চালের দোকান, ৩ টি মোটরযান, ১ জন ভুয়া ডাক্তারকে জরিমানা প্রদান করা হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মৌরিন করিম ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলার ভূমি অফিসের নাজির সিরাজুল ইসলাম মোবাইল কোর্টের ফেশকারের দায়িত্ব পালন করেন।এসময় গোলাপগঞ্জ থানার এ,এস আই জাকির হোসেন আভিযানে অংশ নেন। ভ্রাম্যমান আদালত গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীস্থ বনফুল এন্ড কোং কে ৫ হাজার টাকা, মুহিবুর রহমান এন্ড সন্স কে ৩ হাজার টাকা, আলী স্টোরকে ৩ হাজার টাকা, সনি রেস্টুরেন্ট কে ৩ হাজার টাকা ও আরো ২ টি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, আহমদ খান রোডের চালের দোকান এম বাছিত ট্রেডার্সকে ৫ টাকা ও আরো দুটি চালের দোকানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, আয়েশা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ৩ টি মোটরযান (টলি) কে ৫০০ ‘শ টাকা করে ১৫০০ ‘শ  টাকা এবং ওয়ারিছ উল্লাহ বিপিণীর ডাক্তার পরিচয়দানকারী এইচ এম দেলওয়ারকে ২০ হাজার টাকা সহ মোট ৫১ হাজার ৫ শত টাকা র টাকা জরিমানা আদায় করা হয়।
মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ফার্মেসীর লাইসেন্স না থাকা ও ভুয়া সার্টিফিকেটে ডাক্তার পরিচয়দান, রোড পারমিট বিহীন গাড়ি চলানো, চালের বস্তায় পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।