গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ সভাপতি শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম আলীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সে বর্তমানে সিলটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ইব্রাহীম আলীর পিতা মোহাম্মদ আলী গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে ইব্রাহীম আলী সিলেট থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে রহিছ আলীর বাড়ির সামনে আসামাত্র পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা দূবৃত্তরা লোহার রড, বাস দিয়ে তার হামলা চালায়। এতে ইব্রাহীম আলীর দু হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙ্গে যায় ।
সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে ইব্রাহীম আলী বলেন, কিছু দিন আগে কুশিয়ারা পুলিশ ফাঁড়ি নাশকতার মামলায় একজন শিবির কর্মীকে গ্রেপ্তার করে। আমি নাকি এই কর্মীকে ধরিয়ে দিয়েছি এই অভিযোগ তুলে আমার উপর শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের সালাম মিয়ার পুত্র তুফায়েল ইসলাম, কবিল মিয়ার পুত্র আইবুর রহমান, হানু মিয়ার পুত্র আজির উদ্দিন হামলা করে। তারা শিবির ও জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত আছে বলেও জানান তিনি।
ইব্রাহীম আলীর পিতা মোহাম্মদ আলী জানান, ডাক্তার বলেছে ইব্রাহীম আলীর দু’হাতে অপারেশন করতে হবে। হাতের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করে হলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।