গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বর্ষবরণ অনুষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও ধারক-বাহক বটে। তাই নববর্ষে ইলিশ খাওয়ার ঝোঁকটা কেউ এড়াতে পারে না। এখন পান্তা-ইলিশ ছাড়া বৈশাখ যেন জমেই না। এই দিনকে ঘিরে আমাদের বাঙ্গালি জাতির বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থার মধ্যে একটি সাধারণ উপাদান হল পান্তা-ইলিশ।  বললেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জনাব পুলক বিশ্বাস।

আজ বাংলা নববর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে পান্তাভাতের আয়োজন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখের বর্ষ বরণে পান্তা ইলিশ খাওয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সম্মানিত সহ-সভাপতি জনাব ফারুক রহমান শরীফ, সাবেক সভাপতি জনাব শহীদুল ইসলাম(শহীদ মাস্টার), জেনারেল ম্যানেজার জনাব সাইফুল ইসলাম, এলাকা পরিচালক বৃন্দ, মহিলা পরিচালক বৃন্দ, ডিজিএম বৃন্দ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ এবং সভাপতির ছেলে প্রত্যয় বিশ্বাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।