গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী।

আহতদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। অপরদিকে একটি ট্রাক মোংলা পোর্ট থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধূসর ব্রিজের কাছে পৌঁছলে ওই বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুইজন নারীসহ ছয় যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ওসি জাকারিয়া হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।