× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

admin
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এই যানজটে রাতভর আটকা পড়ে শতশত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার সকালেও মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা গেছে।

মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। শনিবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও জামুর্কী এলাকায় গিয়ে দেখা গেছে, যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো মহাসড়ক। ফলে ঈদ শেষে কর্মস্থলে যাওয়া যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, এ মহাসড়কের যানজটের অন্যতম কারণ হচ্ছে, ঈদ শেষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেন প্রকল্প ও দীর্ঘদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বেশির ভাগ রাস্তায় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত এই ৭০ কিলোমিটার মহাসড়কের অধিকাংশ স্থানে পিচ ঢালাই উঠে ছোট বড় অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..