× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিরিয়ায় রুশ বিমান হামলায় ৪০ আইএস জঙ্গি নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দেইর আল-জোর শহরে রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) চার ঊর্ধ্বতন কমান্ডারসহ ৪০ জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৫ সেপ্টেম্বরে দেইর আল জোরের আশেপাশের এলাকায় একটি মাটির নিচের কমান্ড সেন্টারে আইএস কমান্ডারদের গোপন বৈঠকের গোয়েন্দা তথ্য পাওয়ার পর রাশিয়া সেখানে এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ বোমারু বিমান হামলা চালিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন আবু মুহাম্মদ আল শিমাইলি যিনি আইএস এর বিদেশি যোদ্ধাদেরকে দেখাশুনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএস এর যুদ্ধমন্ত্রী গুলমুরদ খালিমভের ওই বাঙ্কারের বৈঠকে উপস্থিত থাকার প্রমাণ আছে বলে জানিয়েছে এবং বিমান হামলায় তার মারাত্মকভাবে জখম হওয়ার খবরও জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..