× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের মৃত্যুদন্ডাদেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ জেলা শহরের ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ দণ্ডাদেশ দেন।

আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার হাসান ওরফে মাইকেল (২০), সালমান (১৯), রাজারহাট এলাকার রাহাতুজ্জামান ওরফে সাইমন (২২)।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অপর আসামি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার শ্রী নিশিকান্ত ঘোষ ওরফে আকাশ (১৯) পলাতক।

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণের বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে কুষ্টিয়ার এনএস রোডে ১৫৪ নম্বর বাসার তৃতীয় তলার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পিপি আরো জানান, এ ঘটনায় নিহত আলমগীর হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় চাঁদার দাবিতে হত্যার দায়ে ওই চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।

দীর্ঘ বিচারকাজ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আজ চার আসামিকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

মামলার এ রায়ে বাদী ও নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী নিজামুল হক চুন্নু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।


এ ক্যটাগরির আরো খবর..