× Banner
সর্বশেষ
কোরবানির চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর

মাহফুজুল হক পিয়াস, ইবি

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’-এর স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজদের হাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা “কণ্ঠে আবার লাগাও জোর, চাঁদাবাজদের কবর খোর; আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চাঁদাবাজদের ঠিকানা, বাংলাদেশে হবে না; ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী গোষ্ঠী ও চাঁদাবাজদের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। ২৪-এর বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম, ইন্টারিম সরকারের নেতৃত্বে এই বিচারবহির্ভূত ও গুপ্ত হত্যার অবসান ঘটবে। কিন্তু এখনো তা অব্যাহত রয়েছে। যদি ইন্টারিম সরকার বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে সক্রিয় করতে ব্যর্থ হন, তবে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..