× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় ডিজাইনটেক্স কারখানার এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের গুজবে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় একটি লেগুনাতে আগুন দেয়া হয় এবং বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।অবরোধের কারণে ওই মহাসড়কের উভয়দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোনবাড়ি (সালনা) হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, রবিবার সকালে কোনাবাড়ি এলাকার ডিজাইনটেক্স নামের ওই কারখানার শ্রমিক মন্টি কারখানায় যাওয়ার জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি লেগুনা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

সড়ক দুর্ঘটনায় মন্টি নিহত হয়েছেন এমন গুজবে তার সহকর্মী ও আশেপাশের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ লেগুনার চাকায় আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যানবাহনের কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


এ ক্যটাগরির আরো খবর..