× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

গাজীপুরে ডাকাতির ঘটনায় যুবক আটক

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

গাজীপুরের সাইনবোর্ড এলাকার রিয়াজ গার্মেন্টসে ডাকাতির ঘটনায় মোজাম্মেল হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালও উদ্ধার করা হয়।

শনিবার (০৫ মার্চ) ভোরে কাশিমপুর সরপাইতলী এলাকায় তাকে আটক করা হয়। মোজাম্মেল হোসেন ময়মনসিংহের গৌরীপুর থানার ভাগ্নাবাড়ি এলাকার আব্বাছ উদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, এক সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সরপাইতলী এলাকার বাসিন্দা দারোগালীর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মোজাম্মেলের ঘর থেকে রিয়াজ গার্মেন্টসের তৈরি ৮৮০ কার্টনে ভরা ৮ হাজার ৮০০ পিস এক্সপোর্টের শার্ট উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে সাইনবোর্ড এলাকায় রিয়াজ গার্মেন্টসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই কারখানার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..