× Banner
সর্বশেষ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক

কূটনৈতিক প্রতিবেদক

গাজায় মিসরীয় ত্রাণবাহী  ট্রাক, রাফাহ সীমান্তে সংঘর্ষ, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত মিসরীয় সেনা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত মিসরীয় সেনা

রাফাহ সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আইডিএফ দাবি করেছে, এক মিসরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। পরে পাল্টা গুলি করলে এক মিসরীয় সেনা নিহত হন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে মিসরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিসরীয় পুলিশ অফিসার। মিসর দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল।

এদিকে মিসর থেকে ত্রাণবাহী  ট্রাক রোববার ইসরায়েল নিয়ন্ত্রিত কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিসরের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রান সামগ্রী নিয়ে মোট ২শ’ ট্রাক প্রবেশ করেছে। মিসর থেকে আসা সমস্ত সাহায্য ইসরায়েলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..