× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

নোয়াখালী প্রতিনিধি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
গাছের চারা বিতরণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্য্যালয় প্রাঙ্গণে এই সব চারা বিতরণ করা হয়।
চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিা পাঁড় সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপন ও বিতরণ উৎসব চলবে।


এ ক্যটাগরির আরো খবর..