× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

গলাচিপায় এক যুবকের রহস্য জনক মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম।
গলাচিপায় সাইদুল ইসলাম মৃধা (২৫) নামের এক দিনমজুরের রহস্য জনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায়। গলাচিপা থানা পুলিশ কাদামাটিমাখা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুল ঢাকা থেকে শশুরবাড়ি ইসমাইল খলিফা গলাচিপার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন বেড়ানোর পর গত বুধবার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে গাজী নিজাম মামার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে ঢাকা যাওয়ার কথা বলে ওই বাড়ি থেকে চলে যায়। ওই রাতেই তার খালু বাড়ি দক্ষিন পানপট্টি লঞ্চঘাট এলাকার শাহজাহান সর্দারের ঘরে উপস্থিত হয়। এ সময়ে তার কাপড়-চোপড় ও গায়ে কাদামাখা ছিল বলে স্বজনরা জানান। এ সময়ে সাইদূলকে নেশাক্ত  মনে হয়ে ছিল বলে তার খালু শাহজাহান সর্দার জানান। পটুয়াখালী সদর  উপজেলার কমলাপুর ইউনিয়নের বায়লা গ্রামের আ.বারেক মৃধার ছেলে সাইদুল। গলাচিপা থানার উপ পুুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জানান, তার শরীরে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি। তবে বিষপান করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..