× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

বগুড়ায় গরু চুরির করে পালানোর সময় ৩ জনকে গনপিটুনি মৃত ১

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

অমৃত ঘোষ, বগুড়াঃ বগুড়ার ধুনটে গরু চুরির করে পালানোর সময় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের হরিপদ সরকারের পুত্র বানিয়া(৪৩) ও একই গ্রামের পেশাদার গরু চোর শফি মাহমুদ ও আব্দুস সালাম একত্রে ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ৩টায় একই উপজেলার গোপালনগর ইউনিয়নের খাদুলী গ্রামের জামরুল ইসলামের গোয়াল ঘর থেকে একটি গরু ও একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে যায়। এক পর্যায়ে খাদুলী পশ্চিম পাড়া এলাকায় পৌছিলে জনতার হাতে গরুসহ ধরা পড়ে তারা।
এসময় জনতা গনপিটনী দিয়ে তিন চোরকে আহত করে। পরে আহত অবস্থায়  তাদেরকে স্থানীয় জনতা ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদেরকে প্রথমে ধনুট হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বানিয়া  মারা যায়। আহত অপর দুই চোরকে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান দি নিউজ  কে জানান গরু চুরির ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..