গভীর রাতে সাফারি পার্কে অবৈধ অনুপ্রবেশে ১১ যুবক থানায়

গভীর রাতে সাফারি পার্কে অবৈধ অনুপ্রবেশে ১১ যুবক থানায়

গতকাল রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জন যুবককে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন।

যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় সোপর্দ করা হয়।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।