শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক -রাষ্ট্রপতি

শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক -রাষ্ট্রপতি

শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হোক-এই কামনা করি। জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণীতে তিনি এসব কথা বলেন।

“শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে বিভিন্ন আচার- অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

 এদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ- উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ্য পারস্পরিক সহমর্মিতাকে আরো বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন।

শান্তি ও মানবতা সকল ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হতে পথ দেখায়, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় ‍মুক্তির পথ।  তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত মূল্যবোধ। আমি বিশ্বাস করি, এই মানবিক গুণাবলি একটি শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখবে। বিশ্বে মানুষ ও মানবতার জয় হোক-এই প্রত্যাশা করি।

শারদীয় দুর্গোৎসব সফল হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।