মেহেরপুরে মানিলন্ডারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৯-১৮) :  মেহেরপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট কর্তৃক আয়োজিত দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা ইয়াহিয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার ব্যবস্থাপক জামিনুর রহমান। জেলার সবকটি সরকারি ব্যাংকের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।