শার্শায় বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন

শার্শায় বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া,আলোচনা সভাও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি শহীদ বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদকে গার্ড অবঅর্নার প্রদান ও সমাধীতে পুষ্প অর্পন করেন। এসময় নূর মোহাম্মদের স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

এদিকে বীর শ্রেষ্ঠের সমাধি স্থল সংরক্ষন ও দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবী জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।