গত ২৪ ঘন্টায় ১৩৮৪৭ টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে শনাক্ত ১৯৫০

গত ২৪ ঘন্টায় ১৩৮৪৭ টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে শনাক্ত ১৯৫০

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯৩ টি পরীক্ষাগারে ১৩৮৪৭ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৪৭  জনের। সুস্থ হয়েছেন ১৬৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৭৮৮ জন। মৃতের সংখ্যা ৮ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ৪৫১  জন। সারাবিশ্বে মৃত্যুর ৪ এবং সুস্থ্যতার হার ৯৬ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।