মেধার মূল্যায়ন করে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মেধার মূল্যায়ন করে সরকার। তাই মেধা ভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রতিমন্ত্রী আজ রৌমারী উপজেলা কন্ফারেন্স রুমে পল্লী-কর্ম সমন্বয়ক ফাউন্ডেশন, বাংলাদেশ (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় ও আরডিআরএস-এর বাস্তবায়নে তাঁর নির্বাচনি এলাকায় অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সৎ, নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বাস্তব জীবন অনেক চ্যালেঞ্জিং। তাই জীবনে প্রতিষ্ঠা পেতে হলে কঠিন অধ্যবসায় ও পরিশ্রম করতে হবে এবং নিজেকে প্রস্তুত হতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করায় তিনি দাতা সংস্থা পিকেএসএফ ও আরডিআরএস, বাংলাদেশেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন,  বঙ্গবন্ধু ফাউন্ডেশন রয়েছে, সেখানে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হয়।

শিক্ষাবৃত্তি প্রদান আনুষ্ঠানে  আরডিআরএস, বাংলাদেশের প্রকল্প সমম্বয়কারী গৌতম কুমার হালদারের সভাপত্বিতে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাব্বি বাবু, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সিনিয়র ক্রেডিট অফিসার ময়েন উদ্দিন পাটোয়ারী, রৌমারী এলাকা ব্যবস্থাপক ফিরোজ জামান ও সাজেদুর রহমান এবং  স্কুল ফিডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।