ফিফা বিশ্বকাপ ২০২৬ কবে কখন কার মুখোমুখি হবে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ ২০২৬ কবে কখন কার মুখোমুখি হবে আর্জেন্টিনা

আগামী বছরের ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব, ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রথমবারের মতো ৪৮ দল। গ্রুপ পর্বে ১২টি গ্রুপে ভাগ হয়েছে দলগুলো, যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।

শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত ড্র অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে রয়েছে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্লেষকরা মনে করছেন, তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ায় আর্জেন্টিনার জন্য নকআউটে ওঠা কঠিন হবে না।

.১৬ জুন: আর্জেন্টিনা vs আলজেরিয়া (কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম)

.২২ জুন: আর্জেন্টিনা vs অস্ট্রিয়া (টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়াম)

.২৭ জুন: আর্জেন্টিনা vs জর্ডান (ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম)

গ্রুপ পর্বের প্রতিপক্ষদের সঙ্গে আর্জেন্টিনার এটাই প্রথম আন্তর্জাতিক মুখোমুখি লড়াই হবে, বিশেষ করে বিশ্বকাপে এর আগেও কখনো তাদের মুখোমুখি হয়নি। যদিও অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে অস্ট্রিয়া ২৪তম, আলজেরিয়া ৩৫তম এবং জর্ডান ৬৬তম অবস্থানে রয়েছে। তাই গ্রুপ পর্বে আর্জেন্টিনার শীর্ষ দুই দলের মধ্যে উঠা খুব সম্ভব বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপের মহাযজ্ঞ শেষ হবে ১৯ জুলাই, যেখানে আর্জেন্টিনা লিওনেল মেসি নেতৃত্বে টানা দ্বিতীয় ও চতুর্থবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মাঠে নামবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।