গত ২৪ ঘণ্টায় দেশে গত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১,১২৫ জন। সুস্থ হয়েছে ১,৫৮৭ জন এবং মৃত্যু বরণ করেছে ২৩ জন।
আজ রবিবার বিকেলে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। মারা গেছেন ৫,৩৪৮ জন এবং আক্রান্ত হয়েছে ৩,৬৮,৬৯০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


